সারাদেশ

বরিশালে এনসিপির রাজনৈতিক কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত, গঠনমূলক রাজনীতির আহ্বান

বরিশাল নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার উদ্যোগে “রাজনৈতিক কর্মশালা ও মিলন মেলা–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক।
সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আলি ও ইমরান মৃর্ধা, মহানগর সংগঠক মোহন হোসেন এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক বনি আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধীদলের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদ বিন রনি বলেন,
“দেশে একটি সুস্থ ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হলে তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।”
বিশেষ অতিথি রফিকুল ইসলাম কনক বলেন,
“গণতন্ত্র রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং ইতিবাচক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠা করতে হবে।”
সভাপতির বক্তব্যে আবু সাঈদ মুসা বলেন,
“সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”
এছাড়াও বক্তারা সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং দেশের উন্নয়নে গঠনমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button