ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানালেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালবাসীসহ দেশ ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন। এই পবিত্র উৎসবের মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।
তিনি আরও উল্লেখ করেন, দেশের চলমান অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাকে বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
আসাদ বিন রনি তাঁর বার্তায় সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে ঈদের আনন্দ সবার জীবনে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।



