Uncategorizedসারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তরের দাবিতে বরিশালে ‘হ্যাঁ’ মার্চ অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে ‘হ্যাঁ’ মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করেন এবং ন্যায়বিচার, গণতন্ত্র ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে স্লোগান দেন।


সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি ঐতিহাসিক অধ্যায়। এই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে এবং বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব।
কর্মসূচিতে ‘We Want Justice’ শীর্ষক ব্যানার প্রদর্শন করা হয় এবং শহীদ ও নিপীড়নের শিকারদের জন্য বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এই ‘হ্যাঁ’ মার্চ কর্মসূচির আয়োজন করে জুলাই যোদ্ধা, বরিশাল জেলা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button