ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের পরই অভিযান: মুলাদীতে সেনা ক্যাম্পের অভিযানে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নিউজ রিপোর্ট || বাবুগঞ্জ প্রতিনিধিঃ
ব্যারিস্টার ফুয়াদের “মুলাদীতে অস্ত্র ও বোমা তৈরির কারখানা রয়েছে” — এমন বক্তব্যের পরপরই নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, একটি পিস্তল, ধারালো দা ও চাপাতি, বোমা তৈরির ককটেল, বিস্ফোরক সামগ্রী এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো একটি সুসজ্জিত টেবিলে প্রদর্শন করা হয়।
সেনাবাহিনী জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব অস্ত্র ও বিস্ফোরক দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অভিযানে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



