২৫ ফেব্রুয়ারি: পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা

আজ ভয়াল ২৫ ফেব্রুয়ারি। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় অবস্থিত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত হয় দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। দুই দিনব্যাপী সেই বিদ্রোহ ও হত্যাযজ্ঞে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন।
ঘটনার সূত্রপাত হয় দরবার হলে বৈঠক চলাকালে। হঠাৎ করেই সশস্ত্র বিদ্রোহে ফেটে পড়ে বিডিআরের কিছু সদস্য। পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়। নিরস্ত্র সেনা কর্মকর্তাদের ওপর চালানো হয় নির্মম হামলা। পিলখানার অভ্যন্তরে আতঙ্ক, গোলাগুলি ও বিশৃঙ্খলায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ।
পরবর্তীতে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিচার সম্পন্ন হয়। এই হত্যাকাণ্ডের পর বিডিআর-এর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন করা হয় গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে। শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আজকের এই দিনে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে সেই সকল বীর সেনা কর্মকর্তাদের, যাঁরা কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।



