
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তরুণদের একটি দল। Data Art Dynamic–এর উদ্যোগে চালু হয়েছে শিশু সুরক্ষাভিত্তিক নতুন ও উদ্ভাবনী পরিচয়পত্র ‘Kiddy Card’।
শিশু হারিয়ে যাওয়া কিংবা আকস্মিক দুর্ঘটনার মতো পরিস্থিতিতে দ্রুত পরিচয় শনাক্ত করার প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগের সূচনা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
‘Kiddy Card’-এ সংরক্ষণ করা যায় শিশুর নাম, ছবি, বাবা-মায়ের নাম ও ছবি এবং জরুরি যোগাযোগ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য। ফলে কোনো শিশু হারিয়ে গেলে বা বিপদের মুখে পড়লে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
উদ্যোক্তারা জানান, এটি কোনো লাভজনক ব্যবসায়িক প্রকল্প নয়; বরং সামাজিক দায়িত্ববোধ থেকেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের বিশ্বাস, প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটালে শিশুদের নিরাপত্তা আরও সুসংহত করা সম্ভব।
সমাজের সচেতন মহল তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, ‘Kiddy Card’ শিশুদের সুরক্ষায় এক কার্যকর ভূমিকা রাখতে পারে এবং একই সঙ্গে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।
তরুণদের এই উদ্ভাবনী প্রচেষ্টা সমাজে শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা



