বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে পাকিস্তান সরকার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা নিয়ে ইসলামাবাদে তীব্র অসন্তোষ তৈরি হওয়ায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান।
ক্ষমতাকেন্দ্রের উচ্চপর্যায়ের সূত্রগুলো দ্য নিউজকে নিশ্চিত করেছে যে, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে ফেডারেল সরকার। আইসিসির বিরুদ্ধে ‘স্পষ্ট দ্বিমুখী নীতি’ ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ইসলামাবাদে ক্ষোভ বাড়ছে।
বাংলাদেশ নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার সুযোগ চাইলে আইসিসি তা নাকচ করে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তই ইসলামাবাদে গুরুতর উদ্বেগ ও আলোড়ন সৃষ্টি করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


