সারাদেশ
বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ছাই

মধ্যরাতে বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি খাবার হোটেলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
মুহুর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরলে সোহান ও শহিদের দুটি খাবার হোটেল, মাইনুল ও সাইদুলের দুটি চায়ের দোকান, ইসমাইলের ফটোকপির দোকান, মাসুদের মুদি দোকান ও আসলামের দধি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।



