সারাদেশ

বরিশালবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা আবু সাঈদ মুসা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা বরিশালবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ত্যাগ, সংযম, ভালোবাসা ও সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি তিনি বরিশালবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
আবু সাঈদ মুসা ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button