ক্যাম্পাসশিক্ষাসারাদেশ

পবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বরিশালের Hot Pallet Restaurant-এ এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস এডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির বর্তমান ডীন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাছান উদ্দীন। এ সময় বিভাগের শিক্ষক প্রফেসর ড. নুরনবী ও মোহাম্মদ সাব্বির হোসেনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button