
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মো: হাছান উদ্দীন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন। এর আগেও দীর্ঘ সময় ধরে তিনি একই বিভাগের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে তিনি প্রফেশনাল এমবিএ (PMBA) প্রোগ্রামের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (UTAB)-এর একজন সক্রিয় সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে UTAB, পবিপ্রবি শাখার পক্ষ থেকে ফেনী-২ আসনে নির্বাচনী দায়িত্ব পালন করেন।
শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় এই শিক্ষকের গ্রামের বাড়ি ফেনী সদর, ফেনী। তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও সেই চেতনায় অনুপ্রাণিত একজন শিক্ষক হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে তাঁর সততা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যেই প্রশংসিত। সংশ্লিষ্টদের আশা, তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন শিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।



