পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ প্রফেশনাল এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

নিউজ রিপোর্ট | পটুয়াখালী প্রতিনিধি:
🎓 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রফেশনাল এমবিএ (PMBA) প্রোগ্রামে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, যেসব আবেদনকারীর ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে, তারা ভর্তি প্রক্রিয়ায় শুধুমাত্র ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উক্ত ভর্তি পরীক্ষার সময় পরীক্ষা হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পরীক্ষা হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, বর্তমান ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাবেক প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর ড. তকিবুর রহমান, এসিস্ট্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর ও ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. হাসান উদ্দিন, এইচআরএম বিভাগের মোঃ মমিন উদ্দিন এবং মার্কেটিং বিভাগের মাহমুদুল হাসান। এছাড়াও প্রোগ্রামের বিভিন্ন কোর্স শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভিসি মহোদয় জানিয়েছেন, প্রফেশনাল এমবিএ (PMBA) প্রোগ্রামটি কর্মজীবী ও উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা কার্যক্রম হিসেবে পরিচালিত হচ্ছে।
পরিশেষে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।




