জাতীয় নাগরিক পার্টির এক বছর পূর্তি উপলক্ষে বরিশালে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টির এক বছর পূর্তি উপলক্ষে বরিশালে জেলা ও মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন খান, মহানগরের সংগঠক মোঃ মোহন হোসেন, সিব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার প্রধান সমন্বয়ক জাকির হোসেন।
অনুষ্ঠানে পার্টির এক বছরের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।



