সারাদেশ
ঈদুল ফিতর উপলক্ষে বরিশালবাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট আবুল কালাম শাহীন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বরিশালবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি তিনি বরিশালবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
অ্যাডভোকেট আবুল কালাম শাহীন ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।



