সারাদেশ
ঈদুল ফিতর উপলক্ষে বরিশালবাসীকে রফিকুল ইসলাম কনকের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক বরিশাল নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। পাশাপাশি তিনি বরিশালবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন।
রফিকুল ইসলাম কনক সকলকে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।



