
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান সারওয়ার বরিশালবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সবাইকে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। পাশাপাশি তিনি বরিশালবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন।
মজিবুর রহমান সারওয়ার ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।



